1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে পরকীয়ার জেরে মারধরের শিকার ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
তাড়াশ পুলিশ থানা
150

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পরকীয়া সম্পর্কের জেরে মারধরের শিকার এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তার কথিত প্রেমিকার দুই ভাইকে আটক করেছে পুলিশ।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ৪৫ বছর বয়সী আয়নাল হক দেশীগ্রাম ইউনিয়নের কানপুর পাড়ার বাদশা সেখের ছেলে। তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বৃহস্পতিবার ভোরে দেশীগ্রাম ইউনিয়নের উত্তরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আমির হোসেন (৪০) ও তার ভাই নুরুল হককে (২৭) আটক করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, আমির ও নুরুলের বোনের (৩৫) সঙ্গে আয়নাল হকের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। বুধবার বিকেলে আয়নাল প্রেমিকার ঘরে প্রবেশ করলে বিষয়টি টের পেয়ে প্রেমিকার বাবা, দুই ভাই ও প্রতিবেশীরা তাকে আটক করে মারধর করেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার কিছুক্ষণ পর আহত আয়নাল তার পরিবারের কয়েকজনকে নিয়ে প্রেমিকার বাড়িতে গেলে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি জিয়াউর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ায় মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

01

02

Tags: , , ,

150
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত