1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা সিরাজগঞ্জে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার বিষয়ে সংলাপ, হিউম্যান জার্নালিস্ট নেটওয়ার্ক গঠন সিরাজগঞ্জের মিরপুর বাস টার্মিনালে চালু হলো ঢাকাগামী বাসের সব কাউন্টার বিশ্বকাপকে বরণ করে নিতে সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের বিশাল মিছিল রেকর্ড ভেঙে সিরাজগঞ্জের কৃতি সন্তান সোহানের ঝড়ো সেঞ্চুরি সিরাজগঞ্জ সরকারি কলেজের অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, খুললো প্রধান ফটক জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে সিরাজগঞ্জ, প্রথম প্রতিপক্ষ মৌলভীবাজার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল ইসলাম
                   
                       

সিরাজগঞ্জে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
102

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমপারে জেলা পুলিশের চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে সলঙ্গার নলকা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিক ও মালিকেরা।

সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই অবরোধ কর্মসূচি চলে।

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা মহাসড়কে ব্যানার নিয়ে অবস্থান নেন এবং অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় কয়েকজন পরিবহন মালিক ও শ্রমিক নেতা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, “হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ নানা অজুহাতে গাড়ি চালানোর সময় পরিবহন শ্রমিকদের চরমভাবে হয়রানি করছে এবং চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। তাদের অত্যাচারে সাধারণ চালকেরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। আমরা চাই, দ্রুততম সময়ে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।”

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীসাধারণ ও মালবাহী গাড়ির চালকেরা চরম দুর্ভোগে পড়েন।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে বিকেল পাঁচটার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত