1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে গ্যাস রাইজারে আগুন বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন

নার্সিংয়ে নৈতিকতা-আইন বিষয়ে সেমিনার সিরাজগঞ্জে

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
150

সিরাজগঞ্জে ন্যাশনাল নার্সেস ফোরাম (এনএনএফ) শাখার উদ্যোগে ‘সায়েন্টিফিক সেমিনার অন লিগ্যাল অ্যান্ড এথিক্যাল ইস্যুজ অব নার্সিং’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।

গত শনিবার (২৩ আগস্ট) শহরে অনুষ্ঠিত এ সেমিনারে নার্সিং পেশায় নৈতিকতা ও আইনগত দিকগুলোর গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নার্সিং কর্মকর্তা সাজ্জাদ হোসাইন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন নার্সিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নার্সিং কর্মকর্তা মো. আল মাহমুদ, যেখানে তিনি নার্সদের নৈতিক ও আইনগত দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এনএনএফের কেন্দ্রীয় আহ্বায়ক ও এসটিএস নার্সিং কলেজ, ঢাকার ভাইস প্রিন্সিপাল ডা. মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, সেবার মান শুধু দক্ষতায় নয়, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও নির্ভর করে। নার্সদের সৎ, যোগ্য, দক্ষ, আদর্শিক ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের সভাপতি নার্সিং কর্মকর্তা মো. আ. মমিন সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। সেমিনারে এনএনএফ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, প্রফেশনাল ম্যাগাজিন সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় নার্সিং কর্মকর্তারা ও নার্সিং কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

01

02

Tags:

150
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত