1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু
                   
                       

শিয়ালকোলে বটগাছের মগডাল থেকে উদ্ধার নাইটগার্ড, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
বটগাছে নাইটগার্ড
155

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় ঘটেছে এক রহস্যজনক ঘটনা। বৃহস্পতিবার ভোরে নাইটগার্ড সেলিম রেজাকে বটগাছের মগডাল থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামপুর গ্রামের বাসিন্দা সেলিম রেজা দীর্ঘদিন ধরে বাজারে নাইটগার্ড হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবার ও প্রতিবেশীদের দাবি, তিনি প্রায়ই জ্বীনের আছড়ে আক্রান্ত হন এবং এর আগেও তার সঙ্গে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে।

বুধবার রাতে যথারীতি বাজার পাহারায় ছিলেন সেলিম। তবে ভোরে স্থানীয়রা দেখতে পান তিনি বটগাছের মগডালে পড়ে আছেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে তাকে উদ্ধার করে।

উদ্ধারের পর সেলিম সাংবাদিকদের বলেন, “ভয়ংকর কালো লম্বা এক অবয়ব এগিয়ে এসে আমার গলা ধরে গাছের মগডালে ফেলে রাখে। এরপর আমি সব শুনতে পাচ্ছিলাম, কিন্তু কথা বলতে পারছিলাম না।”
বটগাছে নাইটগার্ড
এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মাহফুজুর রহমান বলেন, “রাতে খবর পাই নাইটগার্ডকে জ্বীন হোক বা অন্য কিছু, গাছের মগডালে তুলে রেখেছে। গিয়ে দেখি তিনি ডালের ওপরে অজ্ঞান অবস্থায় শুয়ে আছেন। দ্রুত উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা পানি পড়া দিলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।”

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত