1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে দৈনিক ‘আমার সিরাজগঞ্জ’ প্রকাশের প্রস্তুতি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
দৈনিক আমার সিরাজগঞ্জ
দৈনিক আমার সিরাজগঞ্জ
192

আগামী কয়েক দিনের মধ্যেই রঙিন ‘দৈনিক আমার সিরাজগঞ্জ’ সংবাদপত্র সিরাজগঞ্জের পাঠকের হাতে পৌঁছে যাবে। নতুন এ পত্রিকা সিরাজগঞ্জের পাঠকের জন্য হতে যাচ্ছে এক ভিন্ন অভিজ্ঞতা।

সম্প্রতি পত্রিকার মাস্টহেড প্রকাশ করেছেন পত্রিকাটির সম্পাদক, প্রবীণ সাংবাদিক ও প্রেস ক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান। এসময় তিনি উপজেলা প্রতিনিধি ও কম্পিউটার অপারেটর নিয়োগের ঘোষণাও দেন।

এর আগে গত ১৪ আগস্ট বিকাল সাড়ে ৫টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলামের সম্মুখে ‘দৈনিক আমার সিরাজগঞ্জ’ সংবাদপত্রের ঘোষণাপত্র সম্পাদন করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম ঘোষণাপত্রে স্বাক্ষর করে তা সম্পাদক ও প্রকাশক মো. হারুন অর রশিদ খান হাসানের হাতে তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর নাহার বেগম উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক খান হাসান সেসময় বলেন, “এ এক মাহেন্দ্রক্ষণ! দীর্ঘ সাংবাদিকতা জীবনের স্বপ্ন পূরণের দিন।”

সেসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এবং সহকারী কমিশনার (জেএম শাখা) মো. নিয়ামত আলী খান হিমেল।

উল্লেখ্য, ঘোষণাপত্রের নিয়ম অনুযায়ী আগামী ১৪ আগস্ট থেকে তিন মাসের মধ্যে দৈনিক আমার সিরাজগঞ্জ সংবাদপত্র প্রকাশ করতে হবে বলে জানিয়েছিলেন সম্পাদক ও প্রকাশক হারুন অর রশিদ খান হাসান।

01

02

Tags:

192
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত