1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার

এনডিপি’র স্মার্ট প্রকল্পে ডেইরি খামারিদের পরিবেশবান্ধব প্রযুক্তি প্রশিক্ষণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

দুগ্ধশিল্পে সবুজ প্রবৃদ্ধি ও পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করতে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত SMART (Sustainable Microenterprise and Resilient Transformation) প্রকল্পের আওতায় ডেইরি ক্লাস্টারের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ইনসাইড ক্লাস্টার এক্সচেঞ্জ ভিজিট অনুষ্ঠিত হয়েছে।

এনডিপি সূত্রে এ তথ্য জানা গেছে।

অংশগ্রহণকারীরা সরেজমিনে গিয়ে পরিবেশবান্ধব উৎপাদন ও টেকসই খামার ব্যবস্থাপনার নানা কৌশল সম্পর্কে ধারণা নেন।

প্রশিক্ষণ ও ভিজিটে খামারিদেরকে বাস্তুতন্ত্রের টেকসই ব্যবস্থাপনা, পরিবেশের উপাদান ও দূষণ, তার প্রভাব ও উত্তরণ প্রক্রিয়া, দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা এবং Resource Efficient and Cleaner Production (RECP) পদ্ধতি ও এর বাস্তবায়ন কৌশল বিষয়ে বিস্তারিত দেখানো হয়। এছাড়া শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণ সম্পর্কেও বাস্তবমুখী প্রদর্শনী করা হয়।

এক্সচেঞ্জ ভিজিটে অংশগ্রহণকারীরা গবাদি পশু পালন, খাদ্য ব্যবস্থাপনা ও দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াজাতকরণে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের পদ্ধতি কাছ থেকে পর্যবেক্ষণ করেন।

অংশগ্রহণকারীরা জানান, এই অভিজ্ঞতা তাদের খামার বা কারখানায় নিজ উদ্যোগে পরিবেশসম্মত পদ্ধতি ও স্মার্ট প্রযুক্তি বাস্তবায়নে অনুপ্রাণিত করবে। তারা আশা প্রকাশ করেন, স্মার্ট প্রকল্পের অনুরূপ কার্যক্রম ভবিষ্যতে তাদের উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আনবে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত