সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাট্যচক্রের প্রতিষ্ঠার দুই যুগপূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের পৌর ভাসানি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মোমিন বাবু। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। উদ্বোধনী অনুষ্ঠানটি নাট্যচক্র সিরাজগঞ্জের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আহমেদ শরীফকে সংবর্ধনা জানানো হয়। এছাড়া বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, তরুণ সম্প্রদায়ের ফরিদুল ইসলাম সোহাগ, উদীচীর হীরক গুণ প্রমুখ। উদ্বোধনী পর্বে নাট্যচক্রের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পরে নাট্যচক্র সিরাজগঞ্জের প্রযোজনায় এবং ইমরান মুরাদের নির্দেশনায় ‘আদাব’ নাটক মঞ্চায়িত হয়। উৎসবের কবে কোন নাটক
155
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাট্যচক্রের প্রতিষ্ঠার দুই যুগপূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের পৌর ভাসানি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মোমিন বাবু। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
উদ্বোধনী অনুষ্ঠানটি নাট্যচক্র সিরাজগঞ্জের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আহমেদ শরীফকে সংবর্ধনা জানানো হয়। এছাড়া বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, তরুণ সম্প্রদায়ের ফরিদুল ইসলাম সোহাগ, উদীচীর হীরক গুণ প্রমুখ।
উদ্বোধনী পর্বে নাট্যচক্রের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পরে নাট্যচক্র সিরাজগঞ্জের প্রযোজনায় এবং ইমরান মুরাদের নির্দেশনায় ‘আদাব’ নাটক মঞ্চায়িত হয়।