1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
237

সারাদেশে জেলাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও দুর্নীতি প্রতিরোধে তদারকির দায়িত্বের অংশ হিসেবে সিরাজগঞ্জে এসেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জে পৌঁছালে জেলা বিএনপির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মকবুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া সিরাজগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রফিক সরকার, এপিপি হুমায়ুন কবির কর্নেল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ এবং সদর থানা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক নির্মূল এবং দুর্নীতি প্রতিরোধে সরকারের তদারকি কার্যক্রমের অংশ হিসেবে সিরাজগঞ্জ ও পাবনা জেলার দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

01

02

Tags:

237
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত