1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা সিরাজগঞ্জে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার বিষয়ে সংলাপ, হিউম্যান জার্নালিস্ট নেটওয়ার্ক গঠন
                   
                       

সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত আঞ্চলিক গণিত উৎসব

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
182

ডাচ্–বাংলা ব্যাংক প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব ২০২৬ আজ শুক্রবার সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গণিতপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ ছিল দিনভর প্রাণবন্ত।

আয়োজকদের জানানো হয়, সিরাজগঞ্জ ও বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গণিত প্রতিযোগিতার পরীক্ষায় অংশ নেয়। সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীরা কেন্দ্রে ভিড় জমায়। অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো এমন বড় পরিসরের গণিত উৎসবে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের গণিতভীতি দূর করতে এবং সৃজনশীলভাবে চিন্তা করতে সহায়ক ভূমিকা রাখে। প্রতিযোগিতার পাশাপাশি গণিতকে আনন্দের সঙ্গে উপভোগ করার সুযোগ পেয়ে তারা সন্তুষ্ট।

একই দিনে খুলনায়ও ডাচ্–বাংলা ব্যাংক প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হয়। সেখানে বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর, খুলনা, নড়াইল ও সাতক্ষীরা অঞ্চলের শিক্ষার্থীরা খুলনা জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

আয়োজকরা জানান, দেশজুড়ে গণিত চর্চা বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এই আঞ্চলিক গণিত উৎসবের আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজন আরও সফল হয়েছে বলে তারা আশা প্রকাশ করেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত