1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

২৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া, সিরাজগঞ্জের তরুণদের জন্য সুখবর

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
148

মালয়েশিয়ায় আবারও তাদের দেশে বিদেশি কর্মী নিয়োগের জন্য কোটা আবেদন চালু করেছে। সিরাজগঞ্জসহ বাংলাদেশের তরুণদের জন্য এটি আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশের বড় সুযোগ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল জানিয়েছেন, ২০২৫ সালের জন্য মোট ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন বিদেশি কর্মী নেওয়া হবে।

তবে এবার আগের মতো সবাই আবেদন করতে পারবেন না। শুধুমাত্র নির্দিষ্ট খাত ও উপখাতের জন্য “কেস বাই কেস” ভিত্তিতে আবেদন নেওয়া হবে।

যেসব খাতে জনবল নেওয়া হবে, এর মধ্যে রয়েছে কৃষি, বৃক্ষরোপণ ও খনি খাত, সার্ভিস সেক্টর যেমন পাইকারি ও খুচরা ব্যবসা, ওয়্যারহাউজ, সিকিউরিটি, স্ক্র্যাপ ধাতু, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো হ্যান্ডলিং ও ক্লিনিং সার্ভিস। পাশাপাশি সরকারি প্রকল্পের জন্য কনস্ট্রাকশন এবং নতুন বিনিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর জন্য ম্যানুফ্যাকচারিং খাতেও সুযোগ থাকবে।

এবার কোনো এজেন্ট বা মধ্যস্থতাকারী আবেদন করতে পারবে না। যে প্রতিষ্ঠান কর্মী নেবে, তারাই সরাসরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করবে। কৃষি খাতের জন্য কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়ে, বৃক্ষরোপণ খাতের জন্য বৃক্ষরোপণ ও পণ্য মন্ত্রণালয়ে এবং রেস্তোরাঁ খাতের জন্য দেশীয় বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। সব আবেদন যাচাই শেষে যৌথ কমিটির সভায় অনুমোদন দেওয়া হবে।

সিরাজগঞ্জের যারা মালয়েশিয়া যেতে চান, তাদের এখন থেকেই কিছু প্রস্তুতি নিতে হবে। বৈধ মেশিন রিডেবল পাসপোর্ট তৈরি করা, সংশ্লিষ্ট কাজে দক্ষতা অর্জন, মেডিকেল টেস্টে উত্তীর্ণ হওয়ার জন্য শারীরিকভাবে ফিট থাকা অত্যন্ত জরুরি। এ ছাড়া প্রতারক এজেন্ট থেকে সাবধান থেকে শুধুমাত্র অনুমোদিত রিক্রুটিং এজেন্সি বা সরকারি চ্যানেলের মাধ্যমে আবেদন করা নিরাপদ হবে। মৌলিক ইংরেজি বা মালয় ভাষার জ্ঞানও কর্মক্ষেত্রে সহায়ক হবে।

বাংলাদেশে সরকারিভাবে শ্রম ও জনশক্তি বিভাগ থেকে হয়তো খুব শীঘ্রই দিকনির্দেশনা আসবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ থেকে ২০২২ সালে দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হয়। কিন্তু কোটা অনুমোদন প্রায় দুই বছর স্থগিত ছিল। এবার নতুন করে সুযোগ আসায় সিরাজগঞ্জের বহু বেকার যুবকের জন্য আবারও বিদেশে কাজের দরজা খুলে গেল।

01

02

Tags:

148
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত