1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা সিরাজগঞ্জে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার বিষয়ে সংলাপ, হিউম্যান জার্নালিস্ট নেটওয়ার্ক গঠন সিরাজগঞ্জের মিরপুর বাস টার্মিনালে চালু হলো ঢাকাগামী বাসের সব কাউন্টার বিশ্বকাপকে বরণ করে নিতে সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের বিশাল মিছিল রেকর্ড ভেঙে সিরাজগঞ্জের কৃতি সন্তান সোহানের ঝড়ো সেঞ্চুরি সিরাজগঞ্জ সরকারি কলেজের অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, খুললো প্রধান ফটক
                   
                       

কেন্দ্রীয় জামে মসজিদের বন্ধ থাকা শতবর্ষী মাদ্রাসায় পাঠদান চালু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
107

সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের শতবর্ষী মাদ্রাসায় দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “শিক্ষা হলো সমাজের ভিত্তি। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের এ ঐতিহ্যবাহী মাদ্রাসা নতুনভাবে পাঠদান শুরু করায় এলাকার মানুষ আবারও তাদের সন্তানদের এখানে পড়াশোনা করাতে আগ্রহী হবে।”

স্থানীয় আলেম-ওলামা, মসজিদের কমিটি সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ মাদ্রাসা শত বছরের পুরাতন একটি প্রতিষ্ঠান, যা যুগ যুগ ধরে সিরাজগঞ্জসহ আশেপাশের অঞ্চলের ধর্মীয় শিক্ষার কেন্দ্র ছিল। দীর্ঘদিন পাঠদান বন্ধ থাকায় একটি শূন্যতা তৈরি হয়েছিল। আজ থেকে নতুন সূচনার মধ্য দিয়ে সেই গৌরবময় ঐতিহ্য আবার ফিরে আসছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, প্রাথমিক পর্যায়ে নূরানি ও কিতাব বিভাগের পাঠদান শুরু হয়েছে। ভবিষ্যতে হিফজ ও আলিয়া বিভাগের শিক্ষাও চালু করা হবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত