1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
139

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে সিরাজগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম।

সভায় জেলার বিজিবি, সেনাবাহিনী ও র‍্যাবের অধিনায়কবৃন্দ এবং পুলিশ সুপার উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, আনসার কমান্ড্যান্ট, জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা সভায় অংশ নেন।

সভায় জেলার প্রতিটি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষার প্রস্তুতি, বিজিবি ও সেনাসদস্যদের মোতায়েন পয়েন্ট, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যাতায়াত ও আবাসন ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে জেলার সব উপজেলায় নিয়মিতভাবে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলমান রয়েছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলেও সভায় জানানো হয়।

01

02

Tags:

139
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত