1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জের ‘পুলিশ সুপার’ সেজে প্রতারণা, আটক ৩ গুদামের পেছনের জঙ্গলে মিললো সরকারি চালের বস্তা জাপানে ব্যস্ত সময় কাটাচ্ছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সলপের ভেজাল ঘোল উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের বৈঠক বেলকুচিতে মাসব্যাপী খাল-বিল পরিষ্কার কার্যক্রম শুরু করলেন সংসদ সদস্য আলীম কাটাখালি খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময় ইফতার বিতরণে গোলযোগ সৃষ্টিতে সিরাজগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার
                   
                       

সিরাজগঞ্জে শ্রমিক দল এর সভায় ঐক্যের আহ্বান শিমুল বিশ্বাসের

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
সিরাজগঞ্জে শ্রমিক দলের সভায়
93

সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের নিউ ঢাকা রোডস্থ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাবেক শ্রমিক নেতা অ্যাডভোকেট শিমুল বিশ্বাস।

শিমুল বিশ্বাস তার বক্তব্যে বলেন, “যেভাবে ১৯৬৯ সালে কৃষক-শ্রমিক সাধারণ মানুষ আন্দোলনে নেমে পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়েছিল, তেমনি আজকের দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সকল শ্রমিককে মাঠে নামতে হবে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে।”

তিনি আরও বলেন, দেশের চলমান সংকট নিরসনে একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের বিকল্প নেই। এজন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বেগম রোমানা মাহমুদ, এবং জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। গত ১৬ বছর ধরে আন্দোলনের প্রতিটি ধাপে শ্রমিক দল ছিল আমাদের শক্তি ও প্রেরণা।”

সভায় সভাপতিত্ব করেন জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক শামসুল আলম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম. এ. ওয়াহাব।

সিরাজগঞ্জে শ্রমিক দলের সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মিনার উদ্দিন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন রাজেশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদল সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বিশা সেখ, ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি।

এছাড়া উপস্থিত ছিলেন হাসিনুর রহমান হাসি, ইমরান হোসেন ইমন, আবু তাহের, আব্দুল মালেক, সুলতান তালুকদার, সিরাজুল ইসলাম সিরাজ, মাজেদ খানসহ জেলা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

নেতারা বলেন, বিএনপি’র নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে—ধানের শীষই বাংলার মানুষের মুক্তির প্রতীক।

আপনি চাইলে আমাদের অন্য সংবাদ গুলাও পড়তে পারেন – আরো সংবাদ

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত