1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জের ‘পুলিশ সুপার’ সেজে প্রতারণা, আটক ৩ গুদামের পেছনের জঙ্গলে মিললো সরকারি চালের বস্তা জাপানে ব্যস্ত সময় কাটাচ্ছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সলপের ভেজাল ঘোল উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের বৈঠক বেলকুচিতে মাসব্যাপী খাল-বিল পরিষ্কার কার্যক্রম শুরু করলেন সংসদ সদস্য আলীম কাটাখালি খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময় ইফতার বিতরণে গোলযোগ সৃষ্টিতে সিরাজগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার
                   
                       

কাজীপুরকে আধুনিক-পরিকল্পিত এলাকা বানাতে চান এবি পার্টির তামীম

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
পরিকল্পিত এলাকা বানাতে চান এবি পার্টির তামীম
166

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনে এবি পার্টির প্রার্থী শাব্বির আহমদ তামীমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) সিরাজগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। এর আগে গত ২৯ ডিসেম্বর সোমবার কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় শাব্বির আহমদ তামীম বলেন, তার অঙ্গীকার সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনকে একটি আধুনিক, পরিকল্পিত ও শিক্ষাবান্ধব এলাকায় রূপান্তর করা। চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।

তিনি আরও জানান, মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। চরাঞ্চলসহ পুরো এলাকায় মানসম্মত শিক্ষা সবার জন্য সহজলভ্য করার লক্ষ্য রয়েছে তার। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ, আধুনিক প্রযুক্তিনির্ভর ও মূল্যবোধভিত্তিক করে গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।

শাব্বির আহমদ তামীম বলেন, শিক্ষিত প্রজন্মই দক্ষ মানবসম্পদ গড়ে তুলবে, আর সেই মানবসম্পদের মাধ্যমেই একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ সিরাজগঞ্জ-১ গড়া সম্ভব হবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত