1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু
                   
                       

সিরাজগঞ্জ-১ আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
187

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. সেলিম রেজা। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় দফায় ঘোষিত ৩৬ আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করলে সেখানেই তাঁর নাম নিশ্চিত হয়।

বিএনপির কাজীপুর উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সেলিম রেজা। কাজীপুরের এই আসনটি ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত।

মনোনয়ন ঘোষণার পরেই সেলিম রেজা তার ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন। তিনি উল্লেখ করেছেন, আমাদের গণতন্ত্রের মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি।

একই সঙ্গে তিনি কোনো প্রকার আনন্দ মিছিল অথবা মিষ্টি বিতরণ না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিরাজগঞ্জ-১ আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি
দ্বিতীয় দফার এই তালিকায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে নতুন ও অভিজ্ঞ নেতাদের মনোনয়ন দিয়েছে বিএনপি। সিরাজগঞ্জ-১ ছাড়াও ঠাকুরগাঁও থেকে চট্টগ্রাম, সিলেট থেকে খুলনা—বিভিন্ন অঞ্চলে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী ঠাকুরগাঁও-২ আসনে ডা. আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু এবং নাটোর-৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।

এছাড়া যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন এবং ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামালকে প্রার্থী করা হয়েছে।

ঢাকা মহানগরের একাধিক আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। ঢাকা-৭-এ হামিদুর রহমান, ঢাকা-৯-এ হাবিবুর রশিদ, ঢাকা-১০-এ শেখ রবিউল আলম এবং ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন চূড়ান্ত হয়েছেন।

দ্বিতীয় দফার এ তালিকার মাধ্যমে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া আরও এগিয়ে গেল। দলীয় সূত্র জানিয়েছে, বাকি আসনগুলোতেও ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করা হবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত