1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে গ্যাস রাইজারে আগুন বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন

বিএনপির ৩১ দফা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন কনকচাঁপা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
কনকচাঁপা বিএনপি সিরাজগঞ্জ
169

বিএনপির ৩১ দফার প্রচার নিয়ে পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদরের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

সম্প্রতি নিজের নির্বাচনী এলাকা কাজীপুরে তিনি নিয়মিতভাবে এই প্রচারণা শুরু করেছেন। 

প্রচারণাকালে কনকচাঁপা বলেন, জনগণের আস্থা ও ভোট পেলে আমি জনগণের কল্যাণে কাজ করতে চাই। তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেটি বাস্তবায়ন করতে পারলে দেশে সুশাসন, আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

বিগত ২০১৮ সালের নির্বাচনেও তিনি ওই আসন থেকে নির্বাচনের অংশ নিয়েছিলেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে রয়েছে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশনের পূর্ণ স্বাধীনতা, কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, নারী-তরুণদের ক্ষমতায়ন, গ্রাম-শহরের সমন্বিত উন্নয়ন এবং দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চয়তা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই কণ্ঠশিল্পী বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অংশ হিসেবে আমি মাঠে নেমেছি। ভয়ভীতি উপেক্ষা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন।

কাজীপুরের চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়ে কনকচাঁপা প্রতিনিয়ত সাধারণ মানুষের হাতে বিএনপির ৩১ দফা লিফলেট তুলে দিচ্ছেন ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে থেকে প্রচারণা চালাচ্ছেন।

01

02

Tags: ,

169
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত