1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই সনদ নিয়ে সিরাজগঞ্জে মানববন্ধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
জুলাই সনদ
142

জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই সনদকে স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীরা দাবি জানান— জুলাই ঘোষণাপত্র সংশোধন, জুলাই সনদকে স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং আহতদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সাধারণ মানুষ এবং আহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন।

মানববন্ধনের সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক প্রধান সমন্বয়ক মুনতাসীর মেহেদী হাসান। সার্বিক সহযোগিতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজীব সরকার।

আহতদের স্বজনরা আবেগঘন কণ্ঠে বলেন, আহতদের পাশে দাঁড়ানো শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের সাংবিধানিক কর্তব্যও। তারা মনে করেন, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করলে আহতদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হবে।

এ সময় বক্তারা বলেন, “শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের মাধ্যমে আহতদের পাশে দাঁড়ানো জরুরি।” আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে জোর দিয়ে আসছেন— ঘোষণাপত্র সংশোধন ও সনদকে সাংবিধানিক স্বীকৃতি না দিলে আহতদের জীবন-জীবিকা ও ভবিষ্যৎ নিরাপদ হবে না।

01

02

Tags:

142
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত