1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা
                   
                       

জুলাই গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জের শহীদ রঞ্জুর স্মৃতি স্তম্ভ উদ্বোধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জের শহীদ রঞ্জুর স্মৃতি স্তম্ভ উদ্বোধন
93

জুলাই গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জের শহীদ রঞ্জুর স্মৃতি স্তম্ভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টার সময় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মাছুমপুরে এটি উদ্বোধন করেন।

সাইদুর রহমান বাচ্চুসহ সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ সেসময় উপস্থিত ছিলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শহীদ রঞ্জুরা রক্ত দিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়ে গেছে। তাদের প্রতি সম্মান রাখবেন এবং শহীদদের পরিবারের প্রতি সবাই খেয়াল রাখবেন। জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

টুকু আরও বলেন, গত ১৬ বছর আমরা একটা বৃহৎ গণকারাগারে বাস করেছি। বাংলাদেশের ১৬ কোটি মানুষকে একটি মহিলা তার বাহিনী ও দলকে দিয়ে বাংলাদেশের মানুষকে একটি বৃহৎ জেলের বাসিন্দা বানিয়ে ফেলেছিল। সিরাজগঞ্জের ইতিহাসে আমি কোনোদিন দেখি নাই, একটি রাজনৈতিক দল জাতির ওপরে এভাবে নির্যাতন করতে পারে।

তিনি আরও বলেন, ১৯৭১ থেকে ১৯৭৫ সালে এই অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশে এক বিরাট পরিবর্তন হয়েছিল। মানুষকে জীবন দিতে হয়েছিল। আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে নির্যাতন শুরু করেছিল। ১৬টি বছর বাংলাদেশকে একেবারে তামাই রূপান্তরিত করেছিল।

জুলাই আগষ্ট ২৪ এর ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে ৪ আগষ্ট ২০২৪ তারিখে উত্তাল রাজপথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জুকে।

জুলাই গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জের শহীদ রঞ্জুর স্মৃতি স্তম্ভ উদ্বোধন

শহীদ রঞ্জু, শহীদ লতিফ, শহীদ সুমনসহ ১৪ জন শহীদের রক্তের সিঁড়ি ডিঙিয়ে ৪ আগষ্ট সিরাজগঞ্জ ফ্যাসিস্ট মুক্ত হয়।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত