1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

সিরাজগঞ্জে শহীদদের স্মরণে ছাত্র অধিকার পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৬ আগস্ট, ২০২৫
সিরাজগঞ্জে শহীদদের স্মরণে ছাত্র অধিকার পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি
101

জুলাই গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জে শহীদদের স্মরণে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ আগস্ট) সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস, মুক্তির সোপানসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. মোমিন ফয়সাল। এতে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহিম রুবেল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জিএম খান জয় এবং সদর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. আরিফুর ইসলাম।

কর্মসূচিতে অংশ নেন যুব অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোবহান চৌধুরী, যুব অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জামান, ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক হৃদয় মাহমুদ অন্তর, সহ-সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন, উল্লাপাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদ নেতা মারুফ হোসেন এবং কাজিপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদ নেতা ইউনুস রুদ্র।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ পরিবেশ রক্ষা এবং শহীদদের স্মরণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

01

02

Tags: ,

101
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত