1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সিরাজগঞ্জ জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সিরাজগঞ্জ জেলা বিএনপির আলোচনা সভা
96

সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট ২০২৫ খ্রিঃ) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী।

এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, খ.ম. রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, মুন্সি জাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট প্রমুখ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ খান হাসান এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, যুগ্ম-আহ্বায়ক ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম, মহিলা দলের জেলা সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি ও সাধারণ সম্পাদক এলেমা বেগমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনায় বক্তারা শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের উপর গুরুত্বারোপ করেন।

01

02

Tags:

96
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত