1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা করা যুবলীগ নেতার জামায়াতে যোগদান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
শিক্ষার্থীদের ওপর হামলা করা যুবলীগ নেতার জামায়াতে যোগদান
233

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত উধুনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের ৩ জন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ে ৪৭ জন নেতাকর্মী ও সমর্থক মিলে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক জামায়াতে যোগ দেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাগমারা বাজারে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে এই যোগদান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন। তিনি নবাগতদের ফুলের মালা দিয়ে দলে বরণ করে নেন।

দলে যোগদানকারীদের মধ্যে উধুনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস উল্লেখযোগ্য ব্যক্তি। তিনি উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিলের ছেলে বলে জানা গেছে।

জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আব্দুল মালেক শান্ত অভিযোগ করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উধুনিয়া ইউনিয়নের ১৬ জনের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

তিনি দাবি করেন, ওই ঘটনায় আব্দুল কুদ্দুসের সম্পৃক্ততা ছিল এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়। তার অভিযোগ, গ্রেপ্তার এড়াতে আব্দুল কুদ্দুস ও তার অনুসারীরা জামায়াতে যোগ দিয়েছেন।

এ বিষয়ে উধুনিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল আলীম বলেন, ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আব্দুল কুদ্দুস জামায়াতে ইসলামীর রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতে ইসলামীর সদস্য পদের ফরম পূরণ করে কাজ করতে থাকেন। বুধবার আনুষ্ঠানিকভাবে দলে যোগদানের ঘোষণা দেওয়া হলো।

তিনি জানান, আওয়ামী লীগ ও যুবলীগ থেকে ৩ জন এবং বিএনপি থেকে ৪৭ জনসহ প্রায় ৫০ জন নেতাকর্মী ও সমর্থক এদিন জামায়াতে যোগদান করেছেন।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান আলী জানান, এরা সবাই দীর্ঘ দিন ধরে পদপদবি বঞ্চিত হয়ে নিজ দলে নিষ্ক্রিয় ছিলো। এখন জামায়াতে ইসলামীর রাজনীতির প্রতি আস্থা রেখে জামায়াতে যোগদান করেছেন। এটা দোষের কিছু না বলে তিনি মনে করেন।

01

02

Tags:

233
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত