1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সাংবাদিক রফিকুল আলম খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
64

সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক আহ্বায়ক, প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সিরাজগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান। আলোচনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। অনুষ্ঠানটি পরিচালনা করেন দফতর সম্পাদক মোঃ এনামুল হক।

আলোচনা সভায় উপস্থিত প্রেসক্লাবের সদস্যরা মরহুম রফিকুল আলম খানের দীর্ঘ সাংবাদিক জীবনের নানা দিক তুলে ধরেন। বক্তারা বলেন, তিনি ছিলেন একজন দায়িত্বশীল, সৎ ও মানবিক সাংবাদিক, যিনি স্থানীয় সাংবাদিকতা ও প্রেসক্লাবের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে তাঁর আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত