1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

যমুনার পানি কমায় সিরাজগঞ্জে তীব্র ভাঙন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
161

যমুনা নদীর পানি কমতে শুরু করায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন চরাঞ্চলে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি, আখ-পাটসহ ফসলি জমি। হঠাৎ ভাঙনে নদীপাড়ের মানুষ হতাশাগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকদিন ধরে যমুনার পানি ক্রমাগত হ্রাস পাচ্ছে। এর প্রভাবে বেলকুচি, কাজিপুর, শাহজাদপুর, চৌহালী ও সদর উপজেলার একাধিক চরাঞ্চলে ভাঙন শুরু হয়েছে। শুধু চৌহালী উপজেলার শহর রক্ষা বাঁধের প্রায় ৫০ ফিট অংশ গত সপ্তাহে ধসে যমুনা নদীতে বিলীন হয়েছে। এ ভাঙন রোধে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি কাজ শুরু করেছে।

এছাড়া শাহজাদপুর, কাজিপুর ও সদর উপজেলার সোনাতনি চর, ধিতপুর, বারপাকিয়া, চরঠুটিয়া, নাটোয়ারপাড়া, তেকানি, নিশ্চিন্তপুর, কুড়াগাছা, ফেকশনপাড়া, চালাহারা, তেঘরি, উত্তর তেঘরি, ভাটপিয়ারি চর, মেছড়া চর ও গোটিয়ার চরসহ বিভিন্ন এলাকায় বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। বিশেষ করে আখ ও পাটখেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, প্রতিবছরই বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে যমুনার পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙন দেখা দেয়। তবে এ বছর ভাঙনের তীব্রতা বেশি। ইতোমধ্যেই বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে। নদীভাঙনে ক্ষতিগ্রস্তরা মানবেতর দিন কাটাচ্ছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, “কয়েকদিন ধরে যমুনার পানি কমছে। এতে চরাঞ্চলের বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও গুরুত্বপূর্ণ স্থানে ভাঙন রোধে কাজ করা হচ্ছে।”

01

02

Tags: ,

161
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত