সত্য, বস্তুনিষ্ঠতা ও গণমানুষের কথা বলার প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জ থেকে যাত্রা শুরু করেছে নতুন দৈনিক পত্রিকা ‘দৈনিক যমুনার কথা’। রোববার প্রথম প্রকাশের মধ্য দিয়ে পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশনা শুরু হয়।
‘দৈনিক যমুনার কথা’র সম্পাদক ও প্রকাশক হাজী মোঃ আব্দুস সাত্তার। প্রথম প্রকাশ উপলক্ষে সকালে সিরাজগঞ্জের বাজার স্টেশনে সংবাদপত্র হকারদের হাতে পত্রিকার কপি তুলে দেন তিনি।
পত্রিকাটির পক্ষ থেকে বলা হয়েছে, পাঠকের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে ‘দৈনিক যমুনার কথা’ সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে এগিয়ে যেতে চায়। গণমানুষের কথা তুলে ধরা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে পত্রিকাটি।
সিরাজগঞ্জ শহরের রাহা প্লাজা, জুবলি রোড থেকে প্রতিদিন পত্রিকাটি প্রকাশিত হবে। প্রথম প্রকাশকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে।
Tags: যমুনার কথা, হাজী আব্দুস সাত্তার
পরবর্তী নিউজ লোড হচ্ছে...