1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫
122

যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ৪ আগস্ট থেকে নদীতে পানি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিতে শুরু করেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সূত্রে এ তথ্য জানা গেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৫৪ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ৩ সেন্টিমিটার বেড়ে ১৯১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

উপসহকারী প্রকৌশলী আরও জানান, আপাতত বন্যার শঙ্কা না থাকলেও পানি বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে পরিস্থিতি পরিবর্তন হতে পারে

এমতবস্থায় যমুনা নদী তীরের ৫টি উপজেলা সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালীতে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। পানি বৃদ্ধির ফলে নদীতীরের নিম্নাঞ্চলের আবাদি জমির ফসল তলিয়ে যাচ্ছে। অনেক জায়গায় ভাঙনের ঝুঁকিতে রয়েছে বসতবাড়িও।

স্থানীয়রা বলছেন, প্রতিবছরই বর্ষায় এমন অবস্থা হয়। আগাম ব্যবস্থা না নিলে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়বে।

01

02

Tags: , ,

122
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত