1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
                   
                       

এনায়েতপুরে জামায়াতে ইসলামী নেতাদের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
129

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় স্থানীয় জামায়াতে ইসলামী নেতারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) তারা খামারগ্রামের মোট ৮টি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির সদস্য ও উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও এনায়েতপুর থানা আমীর ডা. মো. সেলিম রেজা বলেন, *“বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। আমাদের চাওয়া আপনাদের ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। জামায়াতে ইসলামী আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”*

এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ব্যবসায়ী নেতা ডা. মোফাজ্জল হোসেন বলেন, *“এনায়েতপুরে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে।”*

এসময় আরও উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, স্থল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা লিয়াকত আলী, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ডা. মো. ইদ্রিস আলম, শ্রমিক নেতা সোলায়মান হোসেন, ডেন্টিস্ট হাবিবুর রহমান আলাল, আল আমিন হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয় পূজামণ্ডপ কমিটির নেতারা বলেন, রাজনৈতিক নেতাদের এ ধরনের সৌহার্দ্যমূলক উদ্যোগ পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ উৎসব উদযাপনে সহায়ক হবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত