1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা সিরাজগঞ্জে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার বিষয়ে সংলাপ, হিউম্যান জার্নালিস্ট নেটওয়ার্ক গঠন সিরাজগঞ্জের মিরপুর বাস টার্মিনালে চালু হলো ঢাকাগামী বাসের সব কাউন্টার বিশ্বকাপকে বরণ করে নিতে সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের বিশাল মিছিল রেকর্ড ভেঙে সিরাজগঞ্জের কৃতি সন্তান সোহানের ঝড়ো সেঞ্চুরি
                   
                       

মাদ্রাসায় দলীয় নির্বাচনী বৈঠক, উপজেলা জামায়াত আমিরকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
135

মাদ্রাসায় দলীয় নির্বাচনী বৈঠক করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমিরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তি মো. ইউসুফ আলী কামারখন্দ উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল-মামুন জানান, রাজনৈতিক দলের কর্মী সংগঠনের সভা অনুষ্ঠিত হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় সংসদ নির্বাচনে প্রার্থীর দল ও আচরণবিধিমালা ২০২৫-এর ২০(খ) বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে ২৭ বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইউসুফ আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত