1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

জামায়াত আপনাদের সঙ্গে মুনাফিকি করছে: টুকু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
জামায়াত আপনাদের সঙ্গে মুনাফিকি করছে
145

সিরাজগঞ্জ সদর ও কামারখন্দের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এখন গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের তালিমি ক্লাস করাচ্ছে জামায়াতে ইসলামী। ক্লাসে বোঝাচ্ছে, আপনাদের জামায়াতকে ভোট দিতে হবে। জামায়াত রসুলের পথে হাঁটে আর আমরা (বিএনপি) শয়তানের পথে হাঁটি? এটা আবার আমার অনেক মা-বোনেরা বিশ্বাসও করে। জামায়াত আপনাদের সঙ্গে মুনাফিকি করছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী দারুল উলুম কওমীয়া হাফিজিয়া মাদরাসার প্রাঙ্গণে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে। তখন তারা একাত্তরের বিরোধিতা করেছে। গণহত্যা করেছে। মেয়ে মানুষের ইজ্জত লুটেছে। আমরা ভাতার জন্য মুক্তিযুদ্ধ করিনি, আমরা একটা দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। আমাদের মুক্তিযুদ্ধের আজকে আর বাচ্চা পোলাপানের কাছে কোনো মূল্য নাই, কেন না, মুক্তিযুদ্ধ বেঁচে হাসিনা ১৬ বছর মানুষকে অত্যাচার করেছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, মুক্তিযুদ্ধ যে আসলে আমাদের গৌরব, মুক্তিযুদ্ধ ছাড়া এ দেশের মানুষ বাংলাদেশের নাগরিক হতে পারত না, অথচ সেই মুক্তিযুদ্ধকে তারা বুঝতেছে না। জামায়াত বলছে, রোজা রাখা যেমন ফরজ, জামায়াতের নেতাদের নির্বাচন করাও ফরজ। কত বড় মুনাফিকি, ধর্মের নামে তারা এগুলো করছে।

উঠান বৈঠকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাউল রাব্বি উথানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

01

02

Tags:

145
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত