1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জে হযরত আয়েশা (রাঃ)’র জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
167

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রাঃ)-এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন এবং বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোছাঃ আফসানা ইয়াসমিন বলেন,’হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) ছিলেন হযরত আবু বকর (রাঃ)-এর কন্যা এবং নবী মুহাম্মদ (সাঃ)-এর তৃতীয় ও কনিষ্ঠ স্ত্রী। তিনি একজন প্রখ্যাত মুহাদ্দিছা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবতার কল্যাণে অসামান্য অবদান রেখেছেন।’

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ হারুন অর রশিদ খান হাসান বলেন,’উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রাঃ) ছিলেন ইসলামের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও বিশিষ্ট হাদীসবিশারদ। নবী করিম (সাঃ)-এর জীবদ্দশায় এবং পরবর্তী সময়ে তিনি ইসলামী সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’

আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, আলেম-ওলামা, মসজিদের খতিব-ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত