1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর

স্টাফ করেসপন্ডেন্ট
  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
অসুস্থ জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে বাসায় যান গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সংগৃহীত
403

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে তার বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর আসাদ গেইটে টুকুর নিজ বাসভবন আসাদ এভিনিউয়ে যান গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি দীর্ঘক্ষণ অবস্থান করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। পরে তিনি টুকুর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে জ্বর, নিউমোনিয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে শনিবার তাকে আসাদ গেইটের বাসায় নেওয়া হয়। বর্তমানে বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা ও পরিচর্যা চলছে।

সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, এমপি এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস।

01

02

Tags: , , , ,

403
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত