1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সরিষা মৌসুমে ১৭০ কোটি টাকা মধু বাণিজ্যের সম্ভাবনা সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে

যমুনা নদীর পানি হঠাৎ বৃদ্ধি, আতঙ্কে নদীপাড়ের মানুষ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
কমতে শুরু করেছে যমুনা নদীর পানি
264

উজানের ঢল ও অতিবৃষ্টির ফলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি হঠাৎ করে দ্রুত বৃদ্ধি পেয়েছে। ফলে নদীর তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন ও নিম্নাঞ্চল প্লাবনের আশঙ্কা।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে প্রতি ঘণ্টায় ২ সেন্টিমিটার করে পানি বাড়তে থাকায় আতঙ্কে আছেন নদীপাড়ের মানুষ।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রোববার থেকে যমুনার পানি বাড়তে শুরু করে। মঙ্গলবার ভোর ৬টায় কাজীপুর পয়েন্টে পানি বেড়েছে ৭৫ সেন্টিমিটার, যা এখন বিপৎসীমার ১৯৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে হার্ডপয়েন্ট এলাকায় পানি বেড়েছে ৬৪ সেন্টিমিটার, তবে এখনও তা বিপৎসীমার নিচেই রয়েছে।

পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, যমুনার পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। তবে নদীতে প্রতি ঘণ্টায় পানি ২ সেন্টিমিটার করে বাড়ছে। ফলে তীরবর্তী অঞ্চলে ভাঙনের ঝুঁকি রয়েছে।

তবে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান। তিনি বলেন, পানি আরও ১-২ দিন বাড়তে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বন্যার আশঙ্কা নেই।

যমুনার পানি বৃদ্ধিতে জেলার কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। প্রতি বছর পানি ওঠানামার সময় যমুনার পাড়ে ব্যাপক ভাঙন দেখা দেয়। ফলে এবারও ফসলি জমি ও ঘরবাড়ি হারানোর আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

01

02

Tags: ,

264
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত