1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন ৪ দিনের সফরে ৩ জেলায় যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী ‘সেরা আলোকিত পাঠাগার সংগঠক’ সম্মাননা পেলেন সিরাজগঞ্জের মতিন সজীব

সিরাজগঞ্জে যমুনা নদীতে অভিযানে নিষিদ্ধ জাল জব্দ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
192

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না ও দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য দপ্তর।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এ সাড়াশি অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি। অভিযানে অংশ নেন সহকারী মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন, মাঠ সহকারী গোলাম রাব্বী, নৌ-পুলিশের এএসআই জুলফিকার আলীসহ নৌ-ফাঁড়ি ও মৎস্য দপ্তরের অন্য সদস্যরা।

অভিযানে যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৬৫টি নিষিদ্ধ চায়না ও দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরে এসব জাল বিধি অনুযায়ী যমুনা নদীর পাড়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য কর্মকর্তা সূত্রে জানা গেছে, অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

01

02

Tags: ,

192
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত