1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

খোকশাবাড়ীতে মরহুম ফরহাদ হোসেনের মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
154

অবিভক্ত পাকিস্তান সরকারের সাবেক শিল্পমন্ত্রী ও মুসলিম জাগরণের অন্যতম পুরোধা আব্দুল্লাহ আল মাহমুদের সহচর, আধুনিক খোকশাবাড়ী ইউনিয়নের রূপকার ও সাবেক চেয়ারম্যান মরহুম ফরহাদ হোসেনের ৩৫তম মৃত্যুবার্ষিকী দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে খোকশাবাড়ী হাসপাতাল চত্বরে মরহুমের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর দিনব্যাপী পবিত্র কোরআনখানি অনুষ্ঠিত হয়। বিকেলে ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠে ফরহাদ হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান মনজুর রহমান বকুল। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। তিনি মরহুম ফরহাদ হোসেনকে মানব দরদী ও জনবান্ধব নেতা হিসেবে স্মরণ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।

মূখ্য আলোচক ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আব্দুল করিম।

01

02

Tags:

154
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত