1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সরিষা মৌসুমে ১৭০ কোটি টাকা মধু বাণিজ্যের সম্ভাবনা সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে

সিরাজগঞ্জে বিদ্যুৎ মেরামতের কাজ করতে গিয়ে কর্মীর মৃত্যু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জে বিদ্যুৎ মেরামতের কাজ
214

সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় বিদ্যুৎ মেরামতের কাজ করতে গিয়ে রেজাউল করিম (৪০) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। নিহত রেজাউল করিম সলঙ্গা থানার চড়িয়াউজির গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে।

রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে সলঙ্গা থানার চৌবিলা দিয়ার পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেরামতের কাজের সময় তিনি বিদ্যুতের খুঁটিতে উঠলে হঠাৎ শর্টসার্কিট হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুব মুঠোফোনে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে সেখানে কাউকে না পেয়ে জানতে পারেন, মরদেহ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে নেওয়া হয়েছে। তিনি সেখানে যাচ্ছেন বলে জানান। একই সঙ্গে বিষয়টি নিয়ে দু’পক্ষ মিমাংসার উদ্দেশ্যে থানার দ্বিতীয় তলায় আলোচনা চলছে বলেও জানান।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।

01

02

Tags: ,

214
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত