1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

ঈদকে ঘিরে সিরাজগঞ্জের বাজারে ক্রেতার ভিড়

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
143

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিরাজগঞ্জের বিভিন্ন বাজার ও শপিংসেন্টারে ক্রেতাদের ভিড় বেড়েছে। শহরের সিরাজগঞ্জ বড়বাজার থেকে শুরু করে পৌর হকার্স মার্কেট- সব জায়গায় নানা শ্রেণি-পেশার মানুষ সাধ্যমতো কেনাকাটা করছেন।

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, বিশেষ করে রেডিমেড পোশাক, পাঞ্জাবি, জুতা ও কসমেটিকসের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। পাশাপাশি কাঁচাবাজার, মাংস, মসলা ও ফলের দোকানেও ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো।

ব্যবসায়ীরা জানান, ঈদ সামনে রেখে গত কয়েকদিন ধরে বিক্রি বেড়েছে।

বড়বাজারের পোশাক ব্যবসায়ী জিল্লুর তালুকদার বলেন, ‘ঈদ যত ঘনিয়ে আসছে, ক্রেতার চাপ তত বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর দোকানে ভিড় সামলানো কঠিন হয়ে যাচ্ছে।’

অন্যদিকে জুতার দোকানি বাবুল শেখ জানান, ‘এবার বিক্রি মোটামুটি ভালো। মাঝারি আয়ের মানুষ বেশি কেনাকাটা করছেন, তবে সবাই একটু হিসেব করে খরচ করছেন।’

ক্রেতাদের সঙ্গেও কথা বলে জানা যায়, অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে বাজারে এসেছেন।

এক ক্রেতা আমিনুল ইসলাম বলেন, ‘সবকিছুর দাম একটু বেশি, তবুও ঈদ বলে কিছু না কিছু কিনতেই হচ্ছে। বাচ্চাদের জন্যই বেশি কেনাকাটা করছি।’

আরেকজন ক্রেতা বলেন, ‘গ্রাম থেকে আত্মীয়রা এসেছে, তাই সবাই মিলে কেনাকাটা করছি। ঈদের আনন্দটা ভাগাভাগি করার চেষ্টা করছি।’

নারী ও শিশুরা মেতেছে মেহেদি ও পছন্দের কসমেটিকস কিনতে।

এদিকে, ১৭ মার্চের পর থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় শহরে মানুষের উপস্থিতি বেড়েছে। ফলে বাজারগুলোতে স্বাভাবিকের তুলনায় বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের আগের দিন পর্যন্ত এই ক্রেতার চাপ অব্যাহত থাকবে।

01

02

Tags: ,

143
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত