1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সরিষা মৌসুমে ১৭০ কোটি টাকা মধু বাণিজ্যের সম্ভাবনা সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে

ভূমিকম্পে কেঁপে উঠলো সিরাজগঞ্জসহ সারাদেশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
273

বাংলাদেশের বিভিন্ন স্থানের মতো সিরাজগঞ্জেও ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ মৃদু দুলুনিতে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন অনেক মানুষ।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। উৎপত্তিস্থল ভারতের আসাম হলেও এর প্রভাব বাংলাদেশ, ভারত, চীন, নেপাল ও মায়ানমারসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয়টি দেশে পড়েছে।

সিরাজগঞ্জ শহর, উল্লাপাড়া, শাহজাদপুর, বেলকুচি, রায়গঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে অনেকে ভীত হয়ে পড়েন। বিশেষ করে বহুতল ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও স্কুল-কলেজে উপস্থিত মানুষ হঠাৎ বাইরে বেরিয়ে আসেন।

স্থানীয়রা জানান, বিকেলে তারা হালকা দুলুনি টের পান। পরে নিশ্চিত হন এটি ভূমিকম্প।

এ ঘটনায় সিরাজগঞ্জে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকেই আবারও ভূমিকম্প হতে পারে ভেবে সতর্ক থাকেন।

01

02

Tags:

273
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত