দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে প্রতিমা নির্মাণ কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। রোববার (১৩ সেপ্টেম্বর) কামারখন্দ থানাধীন ভদ্রঘাট পালপাড়ার বলরাম জিও মন্দিরে গিয়ে প্রতিমা নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে পুলিশ সুপার প্রতিমা নির্মাণের অগ্রগতি, পূজামণ্ডপের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জেলা পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত পুলিশি সহায়তা পেতে নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
122
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে প্রতিমা নির্মাণ কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
রোববার (১৩ সেপ্টেম্বর) কামারখন্দ থানাধীন ভদ্রঘাট পালপাড়ার বলরাম জিও মন্দিরে গিয়ে প্রতিমা নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার প্রতিমা নির্মাণের অগ্রগতি, পূজামণ্ডপের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জেলা পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত পুলিশি সহায়তা পেতে নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।