1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে বিনা ফি’তে ড্রাইভিং কোর্সে ভর্তির সুযোগ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
সিরাজগঞ্জে বিনা ফি'তে ড্রাইভিং কোর্সে ভর্তির সুযোগ
758

সিরাজগঞ্জ সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ‘ড্রাইভিং উইথ অটো-মেকানিকস ট্রেড’ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু করেছে। অক্টোবর–ডিসেম্বর/২০২৫ সেশনের জন্য শুরু হতে যাওয়া কোর্সটি একদম ফ্রি এবং ট্রেনিং চলাকালীন অংশগ্রহণকারীদের প্রতিদিন ভাতা প্রদান করা হবে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে এ প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হচ্ছে। ৩ মাস মেয়াদী এই কোর্সে অংশগ্রহণকারীরা শুধু ড্রাইভিং নয়, সাথে সাথে গাড়ির প্রাথমিক যান্ত্রিক জ্ঞানও অর্জন করবেন। এতে করে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি হিসেবে তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং অক্টোবর থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত যোগাযোগ করতে হবে। কোর্স সফলভাবে শেষ করলে লার্ণার ও লাইসেন্স ফি প্রদান করবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃপক্ষ।

কেন্দ্রের কর্মকর্তারা জানান, প্রশিক্ষণ শেষ করে অনেকে ইতোমধ্যে বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। স্থানীয় পর্যায়েও দক্ষ ড্রাইভারদের চাহিদা ক্রমেই বাড়ছে। ফলে এ ধরনের প্রশিক্ষণ তরুণ সমাজকে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বেকারত্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যোগাযোগের ঠিকানা: কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মুলিবাড়ি, সায়দাবাদ, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ ফোন: ০১৭৮৪১০৯৭০১

বিজ্ঞপ্তিটি এখানে-

01

02

Tags: ,

758
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত