1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
মুসলিম পুনর্জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে জন্মবার্ষিকীতে স্মরণ হারানো টাকা উদ্ধার করে ব্যবসায়ীকে ফেরত দিল পুলিশ সিরাজগঞ্জে পানির লাইন থেকে গ্যাস, এলাকায় আলোড়ন সিরাজগঞ্জে পদযাত্রা থেকে সরকারকে সারজিস আলমের যে সতর্কবার্তা বৃষ্টিতে পুকুরে মাছ ধরা, বজ্রপাতে সিরাজগঞ্জে শিশুর মৃত্যু পানি বাড়ার সঙ্গে বাড়ছে ভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে সিরাজগঞ্জের ঘরবাড়ি মিরপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতির বৃত্তি পেল ৬০ মেধাবী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে জরিমানা কম খরচে বেশি লাভ, সিরাজগঞ্জে বাড়ছে আদা চাষ

সিরাজগঞ্জে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
142

সিরাজগঞ্জে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলকভাবে কম রয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ২৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ২৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সিরাজগঞ্জে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন।

তিনি জানান, রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ ও পৌর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় মশা নিধন কার্যক্রম চালানো হচ্ছে। রোগীর স্বজন ও নার্সদেরও এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে ওষুধ ছিটানো ও চিকিৎসার পাশাপাশি প্রত্যেকের উচিত বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি সরিয়ে ফেলা।

01

02

Tags: ,

142
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত