‘প্রতিদিন জমা পানি ফেলে দিন’, সিরাজগঞ্জে ডেঙ্গু ঠেকাতে নতুন উদ্যোগ
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
‘প্রতিদিন জমা পানি ফেলে দিন’, সিরাজগঞ্জে ডেঙ্গু ঠেকাতে নতুন উদ্যোগ
‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে শুরু হয়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬। শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বিএনসিসি, রেডক্রস, গার্লস গাইড, স্কাউট, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান, মাইকিং ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। একই সময়ে জেলার সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, নির্মাণাধীন স্থাপনা ও অন্যান্য স্থানে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতাকে সবার দায়িত্ব হিসেবে নেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজকরা। নিয়মিত জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে মশার প্রজননস্থল কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
188
‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে শুরু হয়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬।
শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বিএনসিসি, রেডক্রস, গার্লস গাইড, স্কাউট, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান, মাইকিং ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
একই সময়ে জেলার সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, নির্মাণাধীন স্থাপনা ও অন্যান্য স্থানে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতাকে সবার দায়িত্ব হিসেবে নেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজকরা। নিয়মিত জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে মশার প্রজননস্থল কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।