1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
কামারখন্দে ৩৪ কোটি টাকা ব্যয়ে নতুন ব্রীজের ভিত্তি স্থাপন নানা আয়োজনে সিরাজগঞ্জে পহেলা বৈশাখ উদযাপিত ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে স্মারকলিপি সিরাজগঞ্জে বেড়েছে সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জ ইকোনমিক জোনে অস্ট্রেলীয় প্রতিনিধিদলের সফর সিরাজগঞ্জের সব শিক্ষা প্রতিষ্ঠানে টানা ৩দিনের ছুটি সিরাজগঞ্জ ইকোনমিক জোনের শীর্ষ নেতৃত্বের প্রকল্পের অগ্রগতি পরিদর্শন সিরাজগঞ্জ সরকারি কলেজে বৈশাখী মেলার আয়োজন রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদন গ্রহণ শুরু সিরাজগঞ্জে
                   
                       

পাবনার হোটেলে মিললো কাজীপুরের যুবকের ঝুলন্ত লাশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
105

পাবনা শহরের আবাসিক হোটেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার এক যুবকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। স্বাধীন সরকার (৪০) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) সকালে শহরের হামিদ রোডের হোটেল রয়েল প্যালেস থেকে ।

মৃত স্বাধীন সরকার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্দাইল গ্রামের গাজী শাহজাহানের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম জানান, মঙ্গলবার দুপুরে স্বাধীন সরকার হোটেল রয়েল প্যালেসে একটি রুম ভাড়া নেন এবং সেখানে রাত কাটান। পরদিন সকালে হোটেল কর্মচারী রুম পরিষ্কার করতে গিয়ে তাকে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্বাধীন সরকার পাবনায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে দুপুরে বের হয়ে হোটেলে ওঠেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কোনো সমস্যার জেরে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনাটি সিরাজগঞ্জের কাজীপুর এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত