1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে ‘সিটি কেয়ার হাসপাতাল’র যাত্রা শুরু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে ‘সিটি কেয়ার হাসপাতাল’
343

সিরাজগঞ্জ শহরের শেরে বাংলা ফজলুল হক রোডের গোশালা এলাকায় যাত্রা শুরু করেছে আধুনিক প্রযুক্তিনির্ভর ‘সিটি কেয়ার হাসপাতাল’। মানসম্মত, নির্ভরযোগ্য ও মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠানটি কাজ শুরু করেছে। হাসপাতালটিতে ১০ শয্যা বিশিষ্ট ইউনিটসহ নানা সুবিধা থাকছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে হাসপাতালটির উদ্বোধন করেন ট্রেজারিং ব্রেইন ফাউন্ডেশন ও ক্যান্সার ফাউন্ডেশনের সদস্য মোঃ হাফিজুল জেমী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হুমায়ুন খালিদ, চিকিৎসক ডা. বাপ্পী, ডা. বিন্তু, ডা. পারভেজ এবং সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

হাসপাতালের চেয়ারম্যান এস.এম. আব্দুস সালাম মামুন জানান, স্বল্পমূল্যে সঠিক চিকিৎসা পৌঁছে দিতে এই হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে।

হাসপাতালটির ১০ শয্যা বিশিষ্ট ইউনিটে প্রসূতি ও গাইনি, শিশু রোগ, মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক্স, ইউরোলজি, নেফ্রোলজি, চর্ম ও যৌন রোগ, নাক–কান–গলা, মানসিক রোগ, কার্ডিওলজি, নিউরো মেডিসিন, ফিজিক্যাল মেডিসিনসহ বিভিন্ন বিভাগের চিকিৎসা সেবা চালু করা হয়েছে। নবজাতক ও শিশুর জন্যও রয়েছে আলাদা চিকিৎসা বিভাগ। দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ের জন্য আধুনিক পরীক্ষা-নিরীক্ষা সুবিধা এবং অত্যাধুনিক কার্ডিয়াক অ্যাম্বুলেন্স সেবাও যুক্ত করা হয়েছে।

জরুরি সেবার মধ্যে যেকোনো কাটাছেঁড়া, ড্রেসিং, নেবুলাইজেশনসহ প্রাথমিক চিকিৎসা দ্রুত সময়ে প্রদান করা হবে। পাশাপাশি সিজারিয়ান ডেলিভারি, অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া, পাইলস, ফিস্টুলাসহ বিভিন্ন ধরনের সার্জারি কার্যক্রমও এখানে নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সিটি কেয়ার হসপিটাল অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও ধর্মীয় নেতাদের চিকিৎসায় বিশেষ অগ্রাধিকার দেবে বলে জানানো হয়েছে। ভূমিষ্ঠ শিশু ও তার মায়ের জন্য আজীবন ৫০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নভেম্বর ২০২৫ মাসজুড়ে সকল প্যাথলজিক্যাল পরীক্ষায় ৫০ শতাংশ ডিসকাউন্ট দেয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশা, সিটি কেয়ার হসপিটাল এ এলাকার মানুষের জন্য সহজ, নির্ভরযোগ্য এবং আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত খুলে দেবে।

01

02

Tags: ,

343
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত