1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
সিরাজগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
                   
                       

সিরাজগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
68

পুকুরে ডুবে সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামে রাফসান আহমেদ রিক্ত (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মিজানুর রহমান মৃদুলের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিশু রিক্ত অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশে পুকুর ধারে খেলছিল। এ সময় সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি এবং বিকেলের দিকে ওই পুকুরে তার লাশ ভেসে ওঠে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত