1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

পরিবেশক সমিতির উদ্যোগে সিরাজগঞ্জ চেম্বারের নতুন কমিটিকে সংবর্ধনা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
160

সিরাজগঞ্জ জেলা ও সদর উপজেলা পরিবেশক সমিতির উদ্যোগে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুসহ ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সিরাজগঞ্জ চেম্বারের নতুন কমিটিকে সংবর্ধনা উপলক্ষে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সমিতির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিবেশক সমিতির সভাপতি অরুণ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিরাজগঞ্জের ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের উন্নয়নে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত নেতৃত্ব ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও জেলার অর্থনৈতিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সংবর্ধনা গ্রহণ করে চেম্বারের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু জেলা ও সদর উপজেলা পরিবেশক সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ব্যবসায়ী সমাজের ঐক্য ও সহযোগিতার মাধ্যমে সিরাজগঞ্জের বাণিজ্যিক পরিবেশকে আরও গতিশীল ও সুসংগঠিত করা হবে।

অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলা পরিবেশক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

01

02

Tags: ,

160
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত