1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সরিষা মৌসুমে ১৭০ কোটি টাকা মধু বাণিজ্যের সম্ভাবনা সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে বিজয়ীদের পুরো তালিকা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
718

দীর্ঘ ১২ বছর পর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে অর্ডিনারি গ্রুপের ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয় মাঝরাতে।

বহুদিন ধরে অনির্বাচিত কমিটির নেতৃত্বে চেম্বারের কার্যক্রম পরিচালিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছিল, এই নির্বাচন সেই স্থবিরতা কাটিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনে বিশেষ গুরুত্ব বহন করছে।

ঘোষিত ফলাফলে দেখা যায়, অর্ডিনারি গ্রুপে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান বাচ্চু। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন ভিপি অমর কৃষ্ণ দাস এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন হাজী আব্দুল কাদের।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন হাজী আব্দুস সাত্তার, তানভীর মাহমুদ পলাশ, একাব্বার আলী আকবর, আবু সাইদ, জুড়ান সরকার, মো. নজরুল ইসলাম, সন্তোষ কুমার কানু, আবু হানিফ, প্রদীপ কুমার রায়, আবুল হাশেম আবু, শফিকুল ইসলাম জিন্নাহ, শফিকুল ইসলাম আলামিন, জুয়েল রানা এবং সানজিদ হাসান।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই চেম্বার ভবন ও আশপাশের এলাকায় উৎসবমুখর আবহ বিরাজ করছিল। ভোটারদের দীর্ঘ সারি, প্রার্থীদের প্রচারণা, এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সমাজের অনেকেই মনে করছেন, দীর্ঘ বিরতির পর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব আসায় চেম্বারের কার্যক্রমে গতিশীলতা ফিরবে। পাশাপাশি শিল্প ও বাণিজ্য সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তা তৈরিসহ স্থানীয় ব্যবসায় উন্নয়নে নতুন কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর ব্যবসায়ীদের দীর্ঘদিনের নানা সমস্যার সমাধান ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

01

02

Tags: ,

718
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত