1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রেকর্ড ভেঙে সিরাজগঞ্জের কৃতি সন্তান সোহানের ঝড়ো সেঞ্চুরি সিরাজগঞ্জ সরকারি কলেজের অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, খুললো প্রধান ফটক জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে সিরাজগঞ্জ, প্রথম প্রতিপক্ষ মৌলভীবাজার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল ইসলাম সিরাজগঞ্জের সন্তান রবিন খুদার নেতৃত্বে ভারতে ৩০ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার প্রকল্প শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার কম্বোডিয়ায় পিপিএসইজেডের সিইওর সঙ্গে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিচালকের বৈঠক ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের যানজট কাটিয়ে স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জ-যমুনা সেতু মহাসড়ক
                   
                       

সিরাজগঞ্জে প্রাইভেট কার ঢুকে গেলো দোকানে, ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
130

সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কাশিয়াহাঁটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার দোকানে ঢুকে পড়ায় হাফিজুল ইসলাম (৩৫) নামে এক তেল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী আমির হোসেন (৪২) গুরুতর আহত হন।

শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুদ ইলেকট্রনিকস দোকানের সামনে বসে গল্প করছিলেন স্থানীয় কয়েকজন। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার দোকান ভেঙে ভেতরে ঢুকে পড়ে। গুরুতর আহত হাফিজুল ও আমিরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় গাড়ির ভেতর উচ্চ স্বরে গান বাজছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে গাড়ির দুই নারী যাত্রী আহত হন এবং পরে শহরের দিকে চলে যান। স্থানীয়রা গাড়ির চালকসহ দুজনকে আটক করে মারধর করেন, পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।

সিরাজগঞ্জ সদর থানার এসআই মর্জিনা খাতুন জানান, আটক দুজনকে আইনের আওতায় আনার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত