1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু
                   
                       

বিদ্যুৎখাতে দুর্নীতি-গোপন চুক্তি নিয়ে সিরাজগঞ্জে ক্যাবের মানববন্ধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
215

দেশের বিদ্যুৎ খাতে দুর্নীতি, গোপন চুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিতে সমতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভোক্তা অধিকার সংগঠন ‘ক্যাব সিরাজগঞ্জ’ এই কর্মসূচির আয়োজন করে।

১৫ জানুয়ারি সিরাজগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতি ও একের পর এক গোপন চুক্তির বোঝা এখনো জনগণকে বহন করতে হচ্ছে। তারা অভিযোগ করেন, ২০১৭ সালে আদানি গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে এমন চুক্তি করা হয়েছে, যেখানে বিদ্যুৎ সরবরাহ না করলেও সার্ভিস চার্জ পরিশোধ করতে বাধ্য হচ্ছে রাষ্ট্র।

বক্তারা আরও বলেন, এসব চুক্তি ভবিষ্যতের কোনো সরকার যাতে সহজে বাতিল করতে না পারে, সেজন্য দায়মুক্তি আইনও করা হয়েছে, যা জনস্বার্থের পরিপন্থী। এর ফলে বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করেন।

মানববন্ধনে নবায়নযোগ্য জ্বালানিতে সরকারি প্রণোদনা বৃদ্ধি, বিদ্যুৎ খাতে সমতা নিশ্চিত করা এবং বিতর্কিত ও জনস্বার্থবিরোধী চুক্তিগুলো পর্যালোচনা ও বাতিলের দাবি জানানো হয়। কর্মসূচিতে ক্যাবের স্থানীয় নেতৃবৃন্দ, ভোক্তা অধিকারকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত