1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
114

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবঘোষিত জেলা কমিটি সংবাদ সম্মেলন করেছেন। এসময় উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধারা। নতুন কমিটির কতিপয় নেতৃবৃন্দের পদত্যাগ বিষয়সহ নানা পরিকল্পনা নিয়ে কথা বলেন তারা।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী নেতারা জানান, সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে রবিবার কমিটির কতিপয় নেতৃবৃন্দ সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে পদত্যাগ করেছেন। এটি অস্বচ্ছ এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। নবঘোষিত কমিটি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায়।

নেতারা আরও জানান, নতুন কমিটি স্বীকৃতিপ্রাপ্ত সকল জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। তারা দীর্ঘদিন সততা, নীতি ও আদর্শ মেনে সংগঠনের জন্য কাজ করেছেন এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাবেন। অভিযোগ রয়েছে, কতিপয় নেতৃবৃন্দ কমিটিকে বিতর্কিত করার উদ্দেশ্যে পদত্যাগ করেছেন, যা সংগঠনের প্রতি প্রকাশ্য অবমাননাকর আচরণ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনের আহ্বায়ক মুনতাসির মেহেদী। এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান, মুখ্য সংগঠক সালমান জোয়ারদার, মুখপাত্র রাশিতা ভূঁইয়া রাজিত এবং সদস্য সচিব মাসুদ রানা।

01

02

Tags: ,

114
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত