1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
                   
                       

বেলকুচি-চৌহালীর সার্চ মানবাধিকার সোসাইটির নৌভ্রমণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
নৌভ্রমণ
58

সিরাজগঞ্জের বেলকুচি-চৌহালী মডেল উপজেলা কমিটির উদ্যোগে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ এক মনোরম নৌভ্রমণ এর আয়োজন করেন।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে যাত্রা শুরু হয় আজগড়া বেরিবাঁধ থেকে।

যমুনা নদীর মনোরম জলরাশির বুকে ভেসে চলা এই ভ্রমণকারীদের বহর যমুনা ব্রিজ, সায়নাবাদ, চায়না বাঁধসহ আশপাশের দর্শনীয় স্থান পরিদর্শন করে। প্রকৃতির সৌন্দর্য আর সংগঠনের বন্ধন একীভূত হয়ে অংশগ্রহণকারীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন- সংগঠনের সম্মানিত সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাহেল, যিনি সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও পরিচালক। সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও এই নৌভ্রমণ এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংবাদিক আলহাজ্ব মোঃ আইয়ুব আলী শেখ, সভাপতি সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ আবুবকর ছিদ্দিক।

এছাড়াও সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য।

নৌকাভ্রমণ শেষে উপস্থিত অতিথিরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় সবাই একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন এবং স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন।

আমাদের ওয়েবসাইটের অন্য নিউস পড়তে এখানে ক্লিক করুন ।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত