1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ

উল্লাপাড়ায় জামায়াত আয়োজিত নৌকা বাইচ এ সংঘর্ষ, আহত ১৭

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
145

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের নামে আয়োজিত নৌকাবাইচে দুই দলের বাইচালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা এলাকায় করতোয়া নদীতে। প্রতিযোগিতায় অংশ নেয় পাবনার আমিনপুর থানার শাড়ির ভিটা এক্সপ্রেস ও উল্লাপাড়ার কৈবর্তগাতী গ্রামের নিউ একতা এক্সপ্রেস পানসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকা দুটি পাশাপাশি আসার পর উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই দলের বাইচালরা বৈঠা দিয়ে একে অপরকে আঘাত করতে শুরু করেন, এতে উভয় দলের ১৭ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে নিউ একতা এক্সপ্রেসের বাইচাল সামছুল (২৮) বর্তমানে উল্লাপাড়ার একটি হাসপাতালে ভর্তি। এছাড়া পাবনার আমিনপুর থানার ফরিদ, স্বপ্ন, মধুল ও রাজা নামের বাইচালরাও হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে নৌকা চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়লেও দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উল্লাপাড়া উপজেলা জামায়াতের যুব বিভাগের সাধারণ সম্পাদক এস এম আল আমিন বলেন, “নৌকাবাইচ চলাকালে সামান্য ভুল বোঝাবুঝি থেকে এ সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কমিটির সদস্য ও পুলিশ এসে দ্রুত পরিস্থিতি শান্ত করে।”

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, “সোনতলায় দুটি পানসি পাশাপাশি আসায় গোলযোগ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

স্থানীয়রা জানান, করতোয়া নদীতে প্রতিবছর এ ধরনের নৌকাবাইচ অনুষ্ঠিত হলেও এবার প্রথমবারের মতো সংঘর্ষের ঘটনা ঘটল, যা এলাকায় আলোচনা সৃষ্টি করেছে।

01

02

Tags: , ,

145
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত